ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নির্বাচনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান"
🖋️ প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ২১ অক্টোবর ভোলা জেলা পরিষদ হল রুমে ‘ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণ রাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এই সময় তিনি নির্বাচনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং ইসলামের পক্ষে একটি শক্তিশালী রাজনৈতিক ফ্রন্ট গঠনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন।
মুফতি রেজাউল করিম বলেন, “গত ৫৩ বছর আমরা পরগাছার মতো অন্যের ওপর ভর করে চলেছি। ইসলাম নামের গাছকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা অনেকেই করেনি।” তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে একটি নতুন রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে, যা দেশ রক্ষা এবং মানবতার কল্যাণের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে।
তিনি ঘোষণা করেন, “আমরা যারা ইসলামী দল করি তারা আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেব। কিন্তু এই ঘোষণার পর কিছু মানুষ তাদের মাথা খারাপ করে ফেলেছে। তারা কিছু হুজুরকে কেনার প্রস্তাব দিচ্ছে।”
মুফতি রেজাউল করিম বলেন, “এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, এটি হাতছাড়া করা যাবে না। আমরা যদি এক কণ্ঠে আওয়াজ তুলতে পারি, তাহলে চোর, খুনি, দুর্নীতিবাজরা আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।”
তিনি বলেন, “এই দেশে আজানের শব্দে বাচ্চারা ঘুম থেকে ওঠে, আবার আজানের শব্দে বাচ্চারা ঘরে চলে আসে। ঢাকাকে মসজিদের নগরী বলা হয়। তবে গত ৫৩ বছর ধরে রাষ্ট্র পরিচালনা করা মানবরচিত কুফরিতন্ত্রের নীতি আমাদের দেশকে দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে।”
মুফতি রেজাউল করিম ভবিষ্যতে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই। ইসলামের পক্ষ থেকে আমরা এক শক্তিশালী ঐক্য গড়ে তুলব, যাতে আমরা দেশ রক্ষা ও কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি।”
সভায় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরি, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমান, মাওলানা শফিউদ্দীন, মাওলানা মুহাম্মদ আবু সালেহ সহ অন্যান্য বিশিষ্ট বক্তারা।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |